সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট-১ আসনের সিপিবি প্রার্থী আনোয়ার হোসেন সুমন’র প্রেস বিফ্রিং

সিপিবি মনোনিত সিলেট-১ আসনের প্রার্থী এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন সিলেট প্রেস ব্রিফিং করেন।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করছি। কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা ও সুষ্ঠু পরিবেশ অর্থ্যাৎ লেভেল প্লেয়িং ফিল্ড না থাকায় এবং সিলেটের রিটার্নিং অফিসার কর্তৃক পক্ষপাতিত্বমূলক আচরণ করার প্রতিবাদে গত ০৫/০২/২০২৬ ইং তারিখ বিকেল ৪টায় প্রেস ব্রিফিং করে ২৪ ঘন্টার মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে বহু রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র অভিমুখী অভিযাত্রা হুমকির মুখোমুখি  হওয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এবং নির্বাচনকে পক্ষপাতদুষ্ট করার প্রতিবাদে আমরণ অনশনে যেতে বাধ্য হব মর্মে ঘোষণা দিয়েছিলাম। কিন্তু সিলেট-১ আসনের রিটার্নিং অফিসার কতৃক গত ২৪ ঘন্টায় দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ না করায় কিছুক্ষণ পূর্বে আমি প্রধান নির্বাচন কমিশনার বরাবরে সার্বিক অবস্থা বর্ণনাক্রমে একটি আবেদন করেছি। আশা করছি প্রধান নির্বাচন কমিশনার কতৃক অবিলম্বে যথাযথ উদ্যোগ গ্রহণ ক্রমে সিলেট-১ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। অন্যথায় আগামী ০৮/০২/২০২৬ ইং রবিবার সকাল ১০ টা হতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে যাব।
আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস ব্রিফিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এডভোকেট এনাম আহমদ চৌধুরী, সিপিবি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাছান, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ, সম্পাদক মনিষা ওয়াহিদ, উদীচি সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, রিক্স ভ্যান ইজিবাইক ট্রেড ইউনিয়ন কেন্দ্রে সিলেট জেলা কমিটির সম্পাদক মাশরুখ জলীল, যুব ইউনিয়ন সংগঠক বি এইচ আবীর সহ কর্মীগণ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *