খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ডিইএব’র লিফলেট বিতরণ

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট জেলা ও মহানগরের ডিইএব নেতৃবৃন্দ নগরীর চৌহাট্টা জিন্দাবাজার, বন্দরবাজার এলাকার বিভিন্ন মার্কেট ও বিপনী বিতাণে এই কর্মসূচি পালন করেন।

এ সময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতো যোগ্য প্রার্থীর কোনো বিকল্প নেই।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলার আহ্বায়ক প্রকৌশলী মো: ফরিদ মিয়া, উপদেষ্টা প্রকৌশলী নুরুল হুদা চৌধুরী, মহানগরের আহ্বায়ক প্রকৌশলী মেরাজুল ইসলাম, জেলার সদস্য সচিব প্রকৌশলী মো: আবু জহর গৌছ, মহানগরের সদস্য সচিব প্রকৌশলী মিফতাউজ্জামান, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো: জিয়াউর রহমান চৌধুরী, জেলার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো: জাকির হাসান শিকদার, মহানগরের যুগ্ম আহ্বায়ক মো: সাহেদ মিয়া, সদস্য প্রকৌশলী শরিফুল আলম, মহানগর যুবদলের সহ-সভাপতি মো: সুরুজ আলী, ডিইএব-জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান শিফাত প্রমুখ।

সংগঠনের নেতারা জানান, নির্বাচনের আগ পর্যন্ত তাদের এই প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *