দেশে ফিরেই প্রচারনায় যুক্তরাজ্য বিএনপি নেতা জুলফিকার আলী

নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উৎসবমূখর হচ্ছে ভোটের পরিবেশ। প্রার্থীদের পক্ষে প্রচারনায় অংশ নিতে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে স্বদেশে প্রত্যাবর্তন করছেন নেতৃবৃন্দ। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার দেশে ফিরেন যুক্তরাজ্যের ইপসুইছ সাফোক বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী। দেশের মাটিতে পা রেখে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং নেতাকর্মীদের সাথে নিয়ে ধানের শীষের সমর্থনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নিজ এলাকা সিলেটের দক্ষিণ সুরমায় ফিরেই নির্বাচনী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করেন যুক্তরাজ্য বিএনপি নেতা মো. জুলফিকার আলী। প্রথমেই তেতলী ইউনিয়ন জিয়া মঞ্চ আয়োজিত সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত এম.পি পদপ্রার্থী আলহাজ্ব এম.এ মালিকের ধানের শীষের সমর্থনে লিফলেট বিতরন এবং গনসংযোগ করেন। এ সময় জিয়া মঞ্চ সিলেট জেলার আয়োজনে একটি সংবর্ধনা অনুষ্ঠান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দুআ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

বানেশ্বরপুর এলাকার বিশিষ্ট মুরুব্বি সালিশ ব্যক্তিত্ব আহমদ আলীর সভাপতিত্বে এবং জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. সাহেদ আহমদ এর পরিচালনয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও দক্ষিন সুরমা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, সিলেট জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক চেয়ারম্যান অলিউর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল, জিয়া মঞ্চ সিলেট জেলার সদস্য সচিব মো. মস্তাক আহমদ, যুগ্ম আহ্বায়ক জাকির হাসান শিকদার, যুগ্ম আহ্বায়ক দুলাল আহমদ, দক্ষিণ সুরমার আহ্বায়ক রেদুয়ান শিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মতি, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক উকিল আলী, বিশিষ্ট মুরুব্বি আহমদ আলী, রফিক মিয়া, নছির আহমদ, তুরন মিয়া, জিয়া মঞ্চ তেতলী ইউনিয়নের সভাপতি জাদুশিল্পী মো. দিলাল মিয়া নুনা,  বিএনপি নেতা মখন মিয়া, মো. নাজির মিয়া, লুৎফুর রহমান, মতিন মিয়া, জিয়া মঞ্চ দক্ষিণ সুরমার যুগ্ম আহ্বায়ক ও তেতলী ইউনিয়নের সাধারন সম্পাদক সাংবাদিক জাহেদ আহমদ, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক ও হাটখোলা ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম, সিনিয়র সহসভাপতি মাসুক মিয়া, সাধারন সম্পাদক আবুল হোসেন, মোগলগাঁও ইউনিয়ন সভাপতি জামাল আহমদ, সাধারন সম্পাদক ইকবাল আহমদ, তেতলী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ ময়না, দপ্তর সম্পাদক রেজাউল করিম রুজেল, পরিবেশ সম্পাদক মিজানুর রহমান লিমন, সদস্য শাহিন আহমদ শাহিন, মফিজুর রহমান, আব্দুল গফফার, আনোয়ার হোসেন, দুলাল আহমদ।

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বানেশ্বরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রিয়াজ উদ্দিন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *