দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের গণসংযোগ

দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছেন সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মইনুল বাকর। এসময় তাঁর সঙ্গে কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর বলেন- দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বাসিন্দাদের প্রকৃত অর্থে আমি উন্নয়ন উপহার দিতে চাই। অনেক এলাকায় এখনো রাস্তাঘাটের দৈন্যদশা। আমাকে ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিজয়ী করলে আপনাদের কষ্ট লাঘবে সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশা আল্লাহ।
তিনি আরও বলেন- বিজয়ী হলে এই তিন উপজেলার মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে সব সরকারি অফিস দুর্নীতিমুক্ত করবো।
এমপি প্রার্থী মইনুল বাকরের সমর্থনে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ও মোরাবাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মইনুল বাকরের প্রতীক হচ্ছে কম্পিউটার।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *