একেই কি বলে সভ্যতা!
মানুষে মানুষে
একি ভেদ বিভেদ,
কিবা পুরুষ কিবা নারী,
শুধু নিজের বেলায় সখ্যতা।
মন্দির আর মসজিদ তৈরীর
প্রতিহিংসাজনিত এক
অদম্য প্রতিযোগিতা ।
নিজের মন মন্দির আর
মন মসজিদের ভেতরটায়
প্রেম সঞ্চারিত গুপ্ত ধন,
কি করে বিস্তারিবে
করেছ কি চিন্তা।
মন্দিরে নেই ভগবান,
মসজিদেও নেই খোদা–
খুঁজে দেখো মিলবে রে ভাই
মানবের অন্তর আত্মায়।
যত্র জীবের মনবীণার তারে
বেজে উঠবে ——–
অহরহ প্রেম তান,
বিভেদের মাঝে হবে
মিলন মহান।
গড়ে উঠবে,
মানবিক ঐক্যতা।
গৌরীশ দাস
কাছাড়,আসাম (ভারত)
কমেন্ট


