লায়ন্স ক্লাব অব হলিসিটির মাসিক কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) নাইওরপুরস্থ একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।
লায়ন্স ক্লাব অব হলিসিটির সভাপতি লায়ন গৌতম বণিকের সভাপতিত্বে ও লায়ন কাজী আব্দুল মুকিতের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ক্লাবের ফাউন্ডার সভাপতি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক সভাপতি লায়ন আতাউর রহমান শেলু, লায়ন সাজুওয়ান আহমদ, চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি লায়ন চন্দন সাহা, লায়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহের, লায়ন আফসার উদ্দিন আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সংগঠনের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই লায়ন্স আন্দোলনের মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, দারিদ্র্য বিমোচন ও পরিবেশ সুরক্ষায় ধারাবাহিক কর্মসূচি জোরদার করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, সেবামূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হলে লায়ন্স ক্লাবের ইতিবাচক প্রভাব সমাজে আরও বিস্তৃত হবে। বিজ্ঞপ্তি


