বৃহত্তর সিলেট গনদাবী পরিষদ ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন গোলাপগঞ্জ উপজেলার কমলগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে শনিবার (৩রা জানুয়ারি) বিকেল ৩টায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ বাজার আঞ্চলিক শাখার সভাপতি ডা. জ্যোতিষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. দিলওয়ার হোসেন এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট গণবাদী পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ থানা সভাপতি ডা. হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘা ইউনিয়ন গণদাবী পরিষদের উপদেষ্টা সভাপতি মাওলানা মকসুদ হোসেন, থানা গণদাবী পরিষদের সেক্রেটারী মো. মিনহাজ উদ্দিন, ইউনিয়ন গণদাবী পরিষদের সভাপতি হাজী মো. হেলাল উদ্দিন, ফুলসাইন্দ গণদাবী পরিষদের উপদেষ্টা হাজী আব্দুল ওয়ারিছ খান, বিজিত কৃষ্ণ গোশ্বামী, হাজী খালেদুর রহমান খান, লক্ষণাবন্দ ইউনিয়ন গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক মো. মাসুদ ইকবাল, ফুলবাড়ী ইউনিয়ন গণদাবী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, চৌধুরী বাজার গণদাবী পরিষদের সভাপতি মো. আজির উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. কামাল আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন গণদাবী পরিষদের উপদেষ্টা বাপস কপালী, লক্ষণাবন্দ ইউনিয়ন গণদাবী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ রুমেল, মো. ছালিকুর রহমান, রাসেল আহমদ প্রমুখ।
জনসভায় বক্তারা গোলাপগঞ্জ উপজেলার ঘরে ঘরে গ্যাস লাইন স্থাপন, দেওয়র ভাগা নদীন খনন, দামড়ী হাওয়র উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বাঘা সুরমা নদীতে ব্রীজ নির্মাণ, লক্ষণাবন্দ উত্তরগাঁও-জাঙ্গাল হাটা বাজার রাস্তা মেরামত এবং দেওয়ান সড়ক ব্রীজ পূণঃনির্মাণ করার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি
গণদাবী পরিষদের জনসভা অনুষ্ঠিত
কমেন্ট
