সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবো। দেশগড়ার যে প্রত্যাশা নিয়ে তিনি দেশের জনগণের জন্য তাঁর (তারেক রহমান) পরিকল্পনা রয়েছে তা সবাইকে ঐক্যবন্ধভাবে বাস্তবায়নে কাজ করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করবে ইনশাল্লাহ।
তিনি শনিবার (২৭ ডিসেম্বর) রাতে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বলাউরা বাংলা বাজারে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাস্টার আব্দুল করিমের সভাপতিত্বে ও মো. আলী রহমত, আসিফ আজিম, ওসমান আলী ও জুনেদ আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা ওয়ারিস আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, ডাক্তার খলিলুর রহমান, হাজী ইন্তাজ আলী, শাহজাহান আহমদ জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মরম আলী, বিএনপি নেতা আব্দুস শহিদ, ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন যুবদল নেতা হাফিজ মাওলানা কামরান আহমদ।-বিজ্ঞপ্তি
দেশের উন্নয়নে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবো : খন্দকার মুক্তাদির
কমেন্ট
