গুম হওয়া ছাত্রনেতা ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার এবং সিলেট জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা তাসনিম শারমিন তামান্নার পিতা, বিশিষ্ট চিকিৎসক ডা. মঈন উদ্দিন আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “ডা. মঈন উদ্দিন আহমদ ছিলেন একজন সৎ, সজ্জন ও পরহেজগার মানুষ। তিনি তাঁর সততা, নৈতিকতা ও আদর্শচর্চার মাধ্যমে প্রতিবেশী, পরিচিতজন ও সমাজের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন। পেশাগত জীবনেও তিনি দায়িত্বশীলতা ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি- তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য প্রদান করুন।”
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


