বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির উদ্যোগে প্রাইমারী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ছয়টি পৃথক কেন্দ্রে এক যোগে বাংলাদেশ মণিপুরি ছাত্র সমিতি(বামছাস) মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ (প্রাইমারি ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় প্রাথমিক পর্যায়ের পঞ্চম শ্রেণী ও মাধ্যমিক পর্যায়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষা কেন্দ্রগুলো হলো সিলেটের মির্জাজাঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের চুনারুঘাট আঁবাদগাঁও, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর, শ্রীমঙ্গল উপজেলার রামনগর, জুড়ি উপজেলার ছোট ধামাই, কুলাউড়া উপজেলার কর্মধার ভান্ডারীগাঁও কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক অসেম সত্যজিৎ সিংহ এর সার্বিক সহযোগিতায় পরীক্ষা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রফেসর এল নন্দলাল সিংহ, সমাজসেবী সন্ধানী দেবী, বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর লিলি রানী দেবী, লোকেশর সিংহ, রাসেল মাইবম, বামছাসের এর সভাপতি মায়ংবম মুকেশ, সাংস্কৃতিক সম্পাদক ইচেল থৈবা, ডাক্তার বাবলি দেবী প্রমুখ।
জানা যায়, ঐতিহ্যবাহী মণিপুরী ছাত্র সংগঠন ‘বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি(বামছাস) ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর ১৯৯২ সাল থেকে  প্রাথমিকের পঞ্চম শ্রেণী ও মাধ্যমিকের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা ‘প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা’ প্রশংসার সঙ্গে পরিচালনা করে আসছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *