গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে ধানের শীষকে বিজয়ী করুন: অ্যাড. এমরান চৌধুরী

সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- বিভিন্ন ক্ষেত্রে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সোনালী অতীত রয়েছে। এই দুই উপজেলার মানুষজন উচ্চতর ডিগ্রি নিয়ে দেশ-বিদেশে সরকারি-বেসরকারি সেক্টরে বড় বড় পদে আসীন হয়েছেন। কিন্তু গত ১৫-১৬ বছরের দুঃশ্বাসনকালে শিক্ষা-সংস্কৃতিতে ধস নামায় তা হারিয়ে যেতে বসেছে। তাই এই দুই উপজেলার ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করুন।
গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভাদেশ্বর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মুহিব আলী।
ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা আব্দুল হামিদ ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আজিজুল হক স্বপনের যৌথ পরিচালনায় উঠানবৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল সাবু, গোলাপগঞ্জ  পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক কাউন্সিলর জামিল আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এস এ রিপন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী, সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, সহসভাপতি এহতেশাম আবেদীন চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বাসার রানিক ও সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন।
বৈঠকে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবদলের সদস্য মাহতাবুর রহমান, গোলাপগঞ্জ যুবদল নেতা কামাল আহমদ, মোহাম্মদ এমদাদুল হক জগলু, আব্দুল হামিদ, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক, ভাদেশ্বর ইউনিয়ন যুবদল নেতা শাহিন আহমদ, আলতাফ আহমদ, ইশতেকার আহমদ মান্না, জায়েদ আহমদ, ফয়সল আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন ছত্রদল নেতা তানভীর জাহান স্বপন, সুমন আহমদ, মাহফুজুর রহমান মারজান, ইমাদ আহমদ, রুহান আহমদ ও রিফাত আহমদ প্রমুখ।
এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *