সিলেট – ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফখরুল ইসলাম লয়েছ এর পক্ষ থেকে শিক্ষার উপকরণ সামগ্রী বিতরণ

সিলেট – ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফখরুল ইসলাম লয়েছ এর পক্ষ থেকে শিক্ষার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টার সময় নগরীর ৪১নং ওয়ার্ডের আব্দুর রশিদ একাডেমির শিক্ষার্থীদের মাঝে শিক্ষার এই উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। আব্দুর রশিদ একাডেমির প্রধান শিক্ষক মো: আলমগীর এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তানভীর আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ইকবাল আহমদ, আকতার হোসেন, আলী আজম মুকুল, ইউনুস মিয়া, সাংবাদিক আব্দুল হাছিব, সমাজসেবী, কামাল আহমদ, সোহেল রাব্বানী, মৌলা মিয়া, তুলু মিয়া, দারা মিয়া, বশিরুল ইসলাম রাহাত, আসদ আলী প্রমুখ৷

এ সময় বক্তারা বিএনপি নেতা ফখরুল ইসলাম লয়েছ এর শিক্ষা ক্ষেত্রে ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন এবং সিলেট – ৩ আসনে মানুষের কল্যাণে, শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে আরও বেশি করে কাজ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ছবির ক্যাপশনঃ সিলেট -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা যুবদলের প্রতিষ্টাতা আহবায়ক ও সিলেট সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সভাপতি ফখরুল ইসলাম লয়েছ এর পক্ষ থেকে শিক্ষার উপকরণ সামগ্রী বিতরণ করছেন অতিথিবৃন্দ।বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *