কবি

‘আশরাফ ইকবাল’

আমি অনেক বড় কবি
দেশের সবাই চিনে
নাম ফুটাই এটাই হবি
পুরস্কার সব কিনে।

বারবার মেডেল পাই
সবই সেটিং করা
পড়াশুনা কিছুই নাই
আড্ডায় লোক ভরা।

আমি হলাম সভাপতি
বিদেশেতে যাই
দেশে নাই কোন গতি
অন্যখানে পাই।

আসল কবি নকল কবি
চেনা বড় দায়
দেশটাতো কবি দিয়ে
ভরে গেছে হায়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *