অদ্য ২২ আগস্ট, শুক্রবার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত এমপি পদপ্রার্থী, আমেরিমা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাম্মাদ গাজীনগরী স্বদেশে প্রত্যাবর্তন করেছেন।
সকাল ১০.৩০ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে ইউএস বাংলা বিমানে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। তখন জমিয়তের বিভিন্ন শ্রেণির দায়িত্বশীলগণ তাকে ফুল দিয়ে বরণ করেন।
এসময় সুনামগঞ্জ ৩ আসনের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন সাংসদ পদপ্রার্থী হাম্মাদ গাজীনগরী।
তখন উল্লেখযোগ্য ভাবে উৎসাহ, উদ্দিপনা ও নির্বাচনী মাঠে সাহস যোগাতে উপস্থিত ছিলেন ও অনূভুতিমূলক বক্তব্য রাখেন তারই উস্তাদ শায়খ মাওলানা ইসহাক আহমদ (জয়কলসী হুজুর), শায়খুল হাদিস মাওলানা বশীর আহমদ (গনিগঞ্জী হুজুর), মাওলানা ইসকন্দর আলী (পার্বতীপুরী হুজুর)।
মাওলানা হাম্মাদ গাজীনগরী স্বাগত বক্তব্যে বলেন, “আজকে উপস্থিত আমার ওস্তাদগণ আমাকে নির্দেশ দিয়েছেন— তুমি এই কাজ করো। আর যখন ওস্তাদ ছাত্রকে কোনো কাজের জন্য বলেন, তখন তার ভেতরে অবশ্যই কল্যাণ নিহিত থাকে।”
তিনি আরও অঙ্গীকার করেন যে, ইনশাআল্লাহ তিনি জনগণের স্বার্থে এবং দেশের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
এসময় আগামীকালের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় শোডাউনের সর্বাত্মক সফলতা কামনা করে সকলের অংশ গ্রহণের আহ্বান জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ উপ্তিরপারী।
পরিশেষে শায়খ মাওলানা ইসহাক আহমদ জয়কলসী হুজুরের দুয়ার মাধ্যমে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত এই স্বাগত সভা সম্পন্ন হয়।
কমেন্ট

