মৌলভীবাজারে ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে আব্দুর রাহিম রাফি (২৫) নামে এক সাবেক ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রাফি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

শনিবার (৯ আগস্ট) সকালে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাফি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও মৃত আব্দুস ছত্তার এর ছেলে।

স্বজনরা জানান, সকালে রাফি ঘুম থেকে উঠছিলেন না। ডাকাডাকির পর দরজা খুলে দেখেন, রাফির গলাকাটা রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। খবর এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়।

মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, ঘটনাস্থলে এসে মরদেহটি দেখি। ধারনা করা হচ্ছে এটি একটি ভয়াবহ হত্যাকাণ্ড, তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিক তদন্ত চলছে এবং এর কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *