____________________
সিলেট জেলা বিএনপির অধীনস্থ ১৮টি উপজেলা ও পৌরসভা ইউনিটে নিজস্ব ব্যবস্থাপনায় ও স্থানীয় বাস্তবতা অনুযায়ী “বিজয় মিছিল” অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিট নিজ দায়িত্বে মিছিলের স্থান ও সময় নির্ধারণ করে কর্মসূচি পালন করবে।
৬ আগস্ট ২০২৫, বুধবার, দুপুর ১২ টায়
______________________________
সিলেট জেলা ও মহানগর বিএনপির সরাসরি ব্যবস্থাপনায় নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হবে “ছাত্র–জনতার বিজয় মিছিল”।
এ কর্মসূচিতে জেলার আওতাধীন ১৮টি উপজেলা ও পৌর ইউনিটের সক্রিয়, উপস্থিতি ও সুশৃঙ্খল অংশগ্রহণ বাধ্যতামূলক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-
বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
এই কর্মসূচিসমূহ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ গণতন্ত্রকামী জনগণকে স্বতঃস্ফূর্ত, ঐক্যবদ্ধ ও নিরবিচল অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
উল্লেখ্য, প্রতিটি ইউনিটকে নিজ নিজ কর্মসূচি পালনের ছবি ও সংক্ষিপ্ত প্রতিবেদন যথাসময়ে ‘Sylhet District BNP’ হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রেরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি


