৩১ জুলাই, বৃহস্পতিবার, বাদ মাগরিব সিলেট মহানগর জমিয়ত কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা ও সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি চৌধুরী নাসির।
তিনি তার বক্তব্যে বলেন, সিলেট হচ্ছে জমিয়তের কেন্দ্রবিন্দু। এই জায়গায় সাংগঠনিক কার্যক্রম হবে ঈর্ষনীয়। তাই আমি কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে এই শাখা থেকে এটাই আশা করি।
উক্ত সাংগঠনিক মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুব জমিয়তের সহ সভাপতি আব্দুল আহাদ আল আতীক, আব্দুল হাসিব খান, যুগ্ম সম্পাদক মুফতি ফরহাদ কোরেশী, সহ সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক নোমান বিন আফসার, অর্থ সম্পাদক ফয়সাল আহমদ, সাহিত্য সম্পাদক জুবায়ের আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম উদ্দিন, জালালাবাদ থানা শাখার প্রচার সম্পাদক ইখলাস বিন সরফরাজ সহ বিভিন্ন ইউনিটের বিভিন্ন শাখার দায়িত্বশীল ও সদস্যবৃন্দ প্রমূখ। বিজ্ঞপ্তি
কমেন্ট

