রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্স এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকৃতিকে বাঁচান, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করুন। এই স্লোগানকে সামনে রেখে ২৯ জুলাই ২০২৫ রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্স এর উদ্যোগে দুপুর ২:০০ টায় আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে, ঔষধি, বনজ ও ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো: জমির উদ্দিন। বৃক্ষরোপণ কর্মসূচিতে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ খতিবুর রহমান, রোটা: পিপি হাসিনা মমতাজ আলপনা (পিএইচএফ), আইপিপি রোটা: গোলাম হামিদ বাবুল (পিএইচএফ), ক্লাব সেক্রেটারি রোটা: ডা: আহমেদ সুফিয়ান বিন রহমান, রোটা: পরাগ রেনু দেব তমা প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *