সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : সিলেট নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) মহানগর কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীর (২১)-কে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে।
পরে সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- ওই তরুণের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে।
তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার শিকার তরুণ আশঙ্কামুক্ত। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
কমেন্ট


