হাতের রেখা মুছবেনা যখন
কেনো তুমি অহেতুক আমরণ
শুধু —
ভালো কিছুর আশাতে,
মজে রইলে অকারণ।
সময় কাহারো ভালো,
খারাপ না যায় চিরদিন,
যতই —
মাথা ঠেকাও না কেন,
যা হবার তা, চিরন্তন।
তবু কেন অকারণ,
ভাবাবেগে বিচরণ আজীবন,
পূর্বপুরুষের বচন—
কপালের লিখন
না যায় খণ্ডন।
গৌরীশ দাস
কাছাড়,আসাম,(ভারত)
কমেন্ট


