রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্স এর সভা অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্স এর প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে ১১ জুলাই শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সভায়, রোটারিয়ান পিপি গোলাম হামিদ বাবুল (পিএইচএফ) চাটার্ড ও কলার হেন্ডওভার এর মধ্য দিয়েই ২০২৫-২৬ সেশনের জন্য, নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ খতিবুর রহমান তাঁর দায়িত্ব পালন শুরু করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিজিডি কর্নেল এম আতাউর রহমান পীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট ৬৫ -এর রিপসা টিমের কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, কো-অর্ডিনেটর (ফাইন্যান্স) রোটারিয়ান মোহাম্মদ কবির উদ্দিন, ম্যাজিক প্রেসিডেন্ট ফোরাম এর আহবায়ক রোটা: আব্দুল বাছিত। সভায় উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান দেলওয়ার হোসাইন (পিএইচএফ), রোটারিয়ান হাসিনা মমতাজ আলপনা (পিএইচএফ), পিপি মহি উদ্দিন, পিপি মাহবুব আহমেদ, পিপি আলিমুর রেজা চৌধুরী সামী, সদস্য ত্রিপলি দেব ট্রিনা, পরাগ রেনু দেব তমা, আরিফুল হক ইদ্রিস সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সদস্য ও অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত কন্ঠশিল্পী ইকবাল সাঁই, কণ্ঠশিল্পী পরাগ রেনু দেব তমা। সভা শেষে আগত সকল অতিথি ও ক্লাব সদস্যদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করেন প্রেসিডেন্ট মোহাম্মদ খতিবুর রহমান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *