ঢাকা রাজধানীতে হিজবুত তাহ্‌রীরের আরও ৪ সদস্য গ্রেফতার

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের আরও চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নুর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম ওরফে কাব্য (১৮)।

ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সিটিটিসির একাধিক টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা প্রত্যেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং তাদের নিকট থেকে জব্দকৃত আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গিয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) এ মামলা রুজুর ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃতদের অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিটিটিসির প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির ডিসি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *