সিলেট তেমুখি ড্রেন থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ 

নিজস্ব প্রতিবেদক:  সিলেট মহানগরের তেমুখী এলাকায় থেকে সুন্দর আলী মসজিদের সামনে সড়কের পাশের ড্রেন থেকে এক কিশোরের লাশটি উদ্ধার করে পুলিশ। 

 

পুলিশ জানা গেছে, নিহতের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর হবে। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে কিংবা তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

জানা যায়,আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় লোকজন ড্রেনের ভেতর একটি লাশ দেখতে পেয়ে পুলিশ’কে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনাস্থল থেকে জালালাবাদ থানার এসআই আহসান উল্লাহ জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *