ডা. শিপলুর উদ্দেশ্যে সাবেক মেয়র কামরানের বাড়িতে দ্বিতীয় দফা হামলা

 

সিসিকের প্রথম মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুকে উদ্দেশ্য করে ৬ আগস্ট বিকেলে দ্বিতীয় দফায় তার ছড়ারপাড়স্হ বাসভবনে হামলা হয়েছে। ৫০ – ৬০ জনের একটি মিছিল থেকে এই হামলা করা হয়। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায় একদল যুবক সশস্ত্র অবস্হায় মিছিল নিয়ে কামরানের বাড়ির সামনে অবস্হান নেয় ও নানারকম শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা বাড়িতে হামলা শুরু করে ভাংচুর করতে থাকে। এসময় মিছিলকারীরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ ব্যাপরে ডা. শিপলুর সাথে কথা বললে তিনি বলেন এ ধরনের সন্ত্রাসী হামলা রাজনীতির ভাষা হতে পারে না। আমরা পরিবারের সদস্য সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি, আমাদের প্রাননাশের উদ্দেশ্যে এমন হামলা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *