সিসিকের প্রথম মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ৫ আগস্ট সন্ধ্যায় একদল মিছিলকারী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এসময় মিছিলকারীরা শেখ হাসিনা ও কামরান পুত্র সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুর বিরুদ্ধে নানারকম শ্লোগান দিতে থাকে। মিছিলকারীর এক পর্যায়ে কামরানের বাড়িতে ইট পাটকেল ছুঁড়তে থাকে ও বাড়ির বিভিন্ন স্হাপনায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এসময় কামরানের বাড়ির গ্লাস ভাংচুর করা হয় এবং ব্যাপক ক্ষতি সাধন করা হয়। এ প্রসংগে কথা বলতে ডা. শিপলুকে কল করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
কমেন্ট

