মুরারিচাঁদ কলেজে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

মুরারিচাঁদ কলেজে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬ টায় পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা ভবনের সংযোগস্থলে এমসি এইচএসসি’৯১ ব্যাচের শিক্ষার্থীবৃন্দের অর্থায়নে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো: রিয়াজ।
এসময় মুরারিচাঁদ কলেজের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: আলাউদ্দিন খান, উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম আহমদ খান, রসায়নবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: তোফায়েল আহাম্মদ, গণিত বিভাগের প্রফেসর তপতী চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো: জামাল উদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের মনীকা রানী বণিক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো: আব্দুল বাসিত, উদ্ভিদবিদ্যা বিভাগের শৈলেন্দ্র মোহন সিংহ, রসায়নবিদ্যা বিভাগের সুজিত চন্দ্র দত্ত।
এমসি এইচএসসি’৯১ ব্যাচের বিপুল সংখ্যক শিক্ষার্থী সশরীরে এবং ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশ থেকে ভার্চুয়ালি উক্ত শুভ উদ্বোধন পর্বে যুক্ত ছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *