মকন মিয়ার মৃত্যুতে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

দক্ষিণ সুরমার কৃতি সন্তান, মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সিলেটের প্রবীন মুরব্বি, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়ার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ।

রোববার (১৬ এপ্রিল) এক শোক বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ, সালিশ ব্যক্তিত্ব, সমাজ হিতৈষী ও ব্যবসায়ী নেতা হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। তিনি ছিলেন ব্যবসায়ীদের অভিবাবক। তাঁর ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হলো, তা পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট জান্নাতুল ফিরদাউসের প্রার্থনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *