সিসিক নির্বাচন মেয়রপদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনলেন আরো ২ জন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপদে আওয়মী লীগের দলীয় মনোনয়ন পত্র কিনেছেন,আওয়ামী লীগের আরো দুই নেতা। তারা হলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এটিএমএ হাসান জেবুল ও মহানগর আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান চৌধুরী।
সোমবার (১০ এপ্রিল) আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম কিনলেন তারা।

এ নিয়ে প্রথম দুইদিনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সাত আওয়ামী লীগ নেতা।
মনোনয়ন পত্র কেনার বিষয়টি সিলেট নিউজ টাইমস ডটকমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগ নেতা এটিএমএ হাসান জেবুল ও প্রিন্স সদরুজ্জামান চৌধুরী।

এটিএমএ হাসান জেবুল বলেন, ‘আজকে নিজে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।’

প্রিন্স সদরুজ্জামান চৌধুরী বলেন, ‘মেয়রপদে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি আজকে।’

এর আগে গতকাল রবিবার প্রথমদিনে মনোনয়নপত্র সংগ্রহ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আজাদুর রহমান আজাদ, মহানগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *