আসন্ন পবিত্র ঈদুল-ফিতর, ২০২৩ উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীসাধারনের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষে বিআরটিএ এর সদর কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা Zoom meeting এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সিলেট, ০৯/০৪/২০২৩ খ্রিঃ তারিখ বেলা ১১.০০ ঘটিকার সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি এর সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদুল-ফিতর, ২০২৩ উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীসাধারনের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষে বিআরটিএ এর সদর কার্যালয় সম্মেলন কক্ষে এক আলোচনা সভা Zoom meeting এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় এসএমপি হেডকোয়ার্টার হতে Zoom meeting এর মাধ্যমে সংযুক্ত ছিলেন এসএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম। মাননীয় মন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে, যার যার যে দায়িত্ব তিনি সেভাবে পালন করুন।
ঈদ উপলক্ষে কোনো যাত্রী যেনো ভোগান্তি পোহাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন এসএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার ( ট্রাফিক ও ইএন্ডডি) জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন ও ডিবি) জনাব মোঃ জাহেদ পারভেজ চৌধুরী সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার।


