সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন ২১ জুন অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক ::

সিলেট সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের ভোটের তারিখ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৩ মে । মনোনয়ন যাছাই বাছাই ২৫ মে। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১ লা জুন।

গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে হবে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের ভোট হবে ২১ জুন।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন ভবনে গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে হবে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের ভোট হবে ২১ জুন। সব সিটির ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে হবে বলে জানান ইসি সচিব।
ইসি সূত্রে আরোও জানা যায়, সবশেষ ২০১৮ সালের ২৭ জুন গাজীপুর সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হয়েছে। এরপর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ১১ সেপ্টেম্বর।

পরবর্তীকালে সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হয় ২০২৩ সালের ১১ মার্চ থেকে।এদিকে, রাজশাহী সিটি করপোরেশনের সর্বশেষ ২০১৮ সালের ২৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়।
আর খুলনা সিটির সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। এই দুই সিটিতেই নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ১১ অক্টোবর।

অন্যদিকে, ২০১৮ সালের ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ৭ নভেম্বর।
এছাড়া, বরিশাল সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ জুলাই। আর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ১৪ নভেম্বর।

সবকিছু ঠিক থাকলে, বড় কোন প্রাকৃতিক দূর্যোগ দেখা না দিলে। ভোটের তারিখ পরিবর্তন না হওয়ার সম্ভাবনা কম।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *