সিলেট, ২০.০৩.২০২৩ খ্রিস্টাব্দ তারিখে বেলা ০৫:০০ ঘটিকায় এসএমপি পুলিশ কমিশনার এর কার্যালয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও ডিবি) জনাব মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ সহ অন্যান্য অফিসারবৃন্দ। পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্য হলেন নায়েক /১২৬১ মোঃআশ্রাফুল ইসলাম ও নায়েক /২০২০ আব্দুল গফুর তালুকদার।
কমেন্ট

