ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের সৈয়দ মান্দারুকা গ্রামে সৈয়দ আকবর আলী ও সৈয়দা আনোয়ারা বেগম এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্ভোদন করা হয়।
এ উপলক্ষে বুধবার (১৬ ফেব্রুয়ারী ২০২২ ইং) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হলে এতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্টাতা সভাপতি সৈয়দ আকামত আলী রুবেলের সভাপতিত্বে অনুষ্টিত দোয়া মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ বলেন , আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে সমাজে কাজ করে আল্লাহ তায়ালা তার বদলা দিয়ে থাকেন।সৈয়দ মান্দারুকা গ্রামে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্টানের খুবই প্রয়োজন ছিলো। আল্লাহ তায়ালা সৈয়দ আকামত আলী এবং তার পরিবারকে এ কাজের জন্য কবুল করেছেন। প্রতিষ্টানটি এখানে নির্মিত হওয়ায় এলাকার শিক্ষার্থীরা দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং পুরো এলাকা কোরআনের আলোয় আলোকিত হবে।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ,সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী , হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু প্রমূখ।


