নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি নিহত (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মোদাসসার খন্দকার (৩৬) নামে এক বাংলাদেশি  বংশোদ্ভূত প্রবাসী নিহত হয়েছেন। ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারান তিনি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত পৌনে ১২টার দিকে সাইপ্রেস হিলস এলাকা থেকে একজন গুলির শব্দ শুনে পুলিশে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখে। এ সময় তার চেতনা ছিল না।

পরে  জ্যামাইকা হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *