টানা দ্বিতীয়বার পুরষ্কৃত হলেন জগন্নাথপুরের নব্য যোগদানকৃত সার্কেল কর্মকর্তা সুভাশীষ ধর

নিজস্ব প্রতিনিধি :: অভিন্ন মানদন্ডের আলোকে দেশী বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার, দাঙ্গা বন্ধে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, ভিকটিম উদ্ধার সহ বিভিন্ন সাহসী কর্মকান্ডে নেতৃত্ব প্রদানের জন্য নব্য যোগদানের পর টানা দ্বিতীয় বারের মতো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তার পুরষ্কার গ্রহণ করেন জগন্নাথপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর।

বিগত নভেম্বর মাসে ও তিনি সুনামগঞ্জ জেলা তথা সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা নির্বাচিত হন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের নন্দিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব পারভেজ আলম চৌধুরী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য অফিসার ইনচার্জ, জগন্নাথপুর থানা জনাব ইখতিয়ার চৌধুরী, এসআই/জিন্নাতুল ইসলাম তালুকদার ও এসআই/ মির্জা শাফায়াতকে ও পুরষ্কৃত করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *