ইঞ্জিন লাইনচ্যুত,ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ জানান, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই এর ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনের কর্মীদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে ট্রেনটি লাইন থেকে সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *