‘কোভিড-১৯’ টিকা দেওয়ার আহবান জানিয়েছেন সিলেট সদর ও মহানগর সেলুন মালিক সমবায় সমিতি

করোনা ভাইরাসের টিকা দেওয়ার আহবান জানিয়েছেন সিলেট সদর ও মহানগর সেলুন মালিক সমবায় সমিতি।

বুধবার এক প্রেসবিজ্ঞপ্তিতে সিলেট সদর ও মহানগর সেলুন মালিক সমবায় সমিতির সভাপতি নান্টু চন্দ ও সাধারণ সম্পাদক নির্মল চন্দসহ নেতৃবৃন্দ এ আহবান জানান।

করোনা ভাইরাসের টিকা দেওয়ার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন,  করোনাভাইরাস ছড়িয়ে না যায় সেজন্য আপনারা পাড়া-প্রতিবেশি ও আত্মীয়স্বজন সবার থেকে দূরে থাকুন। বাঁচলে পরে সব কিছু আছে। নিজের বাঁচার তাগিদে আপনারা যত ধরনের সতর্কতা আছে মেনে চলুন। এবং সরকারি পদত্ত যত ধরনের আইন ও বিধিনিষেধ আছে গ্রহণ করুন। সরকারের দেওয়া বিধি-নিষেধ মেনে চললে আমরা অবশ্যই এই ভাইরাস মুক্ত থাকতে পারব। এই ভাইরাস যেন না ছড়ায় সেজন্য সব ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা বিজয়ের জাতি অবশ্যই জয় লাভ করব।

নেতৃবৃন্দ করোনাযুদ্ধে জয়ী হতে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি, হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *