করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক সফল অর্থমন্ত্রী, দুই বারের সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আবুল মাল আবদুল মুহিতের সুস্থতা কামনায় সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের রোগমুক্তি কামনায় মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করা হয়। পাশাপাশি রাষ্ট্রনায়ক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সারাদেশের করোনায় আক্রান্ত সহ সকলের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া কর হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। এছাড়াও সরকারের স্বাস্থ্যবিধি মেনে সিলেট মহানগর যুবলীগ, ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


