সিলেটে বাংলাদেশ মানাধিকার বাস্তয়ন ফাউন্ডেশনের মাস্ক বিতরণ

বাংলাদেশ মানাধিকার বাস্তয়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ ও আলোচা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) বাদ মাগরিব ফাউন্ডেশনের জেলরোডস্থ কার্যালয়ে এ প্রতিশ্রুতি মাদকাসক্তি পূর্নবাসনে মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানাধিকার বাস্তয়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সভাপতি হাবিবুর রহমান লিটনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে। বক্তারা, করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক সফল অর্থমন্ত্রী, দুই বারের সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আবুল মাল আবদুল মুহিত ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান সহ করোনায় আক্রান্ত সকলের সুস্থতা কামনা করেন। বক্তারা আরো বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ন্যাক্কারজনক ঘটনা সিলেটবাসী কখনো মেনি নিতে পারে না। বক্তারা বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী মহিলাকে হেনস্থা ও নির্যাতন করে বিদেশে যেতে না দেয়ার প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের উপর্যুক্ত শাস্তি প্রদানের দাবী জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক যুগ্ম মহাসচিব আলহাজ্ব মতিউর রহমান শাহীন,  সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, মহানগর শাখার সভাপতি মো. বশির আহমদ, সিলেট বিভাগীয় সহ সভাপতি মো. বেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ এস এম বিল্লাহ, নেছার আহমদ, এনামুল হক, সদস্য জাবেদ আহমদ, প্রতিশ্রুতি মাদকাসক্তি পূর্নবাসনের ব্যবস্থাপনা পরিচালক মির্জা জাফর আহমদ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *