সওদাগরটুলা থেকে ভারতীয় মালামালসহ যুবক আটক

 সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :: সিলেট নগরীর সওদাগরটুলা এলাকা থেকে ভারতীয় মালামালসহ মো. আব্দুল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে জালালাবাদ থানাধীন হায়দরপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম ও এএসআই ঝুটন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সওদাগরটুলা খেলার মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে।

তার কাছ থেকে ১ লক্ষ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মেহেদী ও স্যান্ডেল উদ্ধার করা হয়। এ কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ।

এসএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান- এ ঘটনায় এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা (মামলা নং-২৮, তারিখ-১১/০৪/২০২১খ্রি.) দায়ের করেছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *