বিকাল ৫টার পর দোকানপাট বন্ধ রাখতে সিলেট চেম্বারের আহবান

দেশে চলমান করোনা সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে ঔষধ, নিত্যপ্রয়োজনীয় পণ্য, বীজ, সার, কীটনাশক ব্যতীত সকল দোকানপাট বন্ধের ঘোষণা ইতোপূর্বে দেওয়া হয়েছে।

কিন্তু বর্তমানে পরিস্থিতি বিবেচনায় আজ রবিবার, ৫ এপ্রিল থেকে বিকাল ৫টার পর শুধুমাত্র ঔষধ ব্যতীত সকল দোকানপাট বন্ধ রাখার জন্য জেলা প্রশাসক, সিলেটের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী বিকাল ৫টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য, বীজ, সার, কীটনাশক ইত্যাদি দোকান খোলা রাখা যাবে।

এ নির্দেশনা মেনে চলার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *