আমেরিকা প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে স্ত্রীর আত্মহত্যা

সিলেট নিউজ টাইমস্ -প্রতিবেদক:: সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় স্বামীর সাথে ঝগড়া করে তার স্ত্রী আত্মহত্যা করেছেন। আমেরিকা প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখেই তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রবিবার দুপুরে দিকে জিন্দাবাজারের কাজী ইলিয়াস গলিতে পলাশী-৩৮/১নং বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম লুবনা বেগম (২৩)। তার স্বামী তৌহিদ আহমদ নিপু আমেরিকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে স্বামীর সাথে ভিডিওকলে কথা বলছিলেন লুবনা। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই সময় রাগের মাথায় লুবনা গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। বাসার অন্যদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

তবে কোতোয়ালী থানার ওসি সেলিম মিঞা সাংবাদিকদের বলেন, ‘স্বামী নিপুর সাথে ভিডিওকলে ছিলেন লুবনা। তখন তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আত্মহত্যা করেন লুবনা। আমরা তার ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি, ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *