সিলেটে ইয়াবাসহ ২জন আটক

সিলেট নিউজ টাইমস ডেস্ক:: সিলেট নগরীর শিবগঞ্জে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) রাত ৯টা ৩৫ মিনিটে শিবগঞ্জের লামাপাড়াস্থ একটি কলোনি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নগরীর মিরাবাজারের প্রয়াত শেখ আবুল বাশারের ছেলে শেখ শহিদুল ইসলাম নয়ন (২৯) ও লামাপাড়ার প্রয়াত ফুল মিয়ার ছেলে মো. আল-আমিন (৩৩)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী রহিম (৩০) পালিয়ে যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িত অন্যান্য পলাতক আসামিদের আটকে পুলিশী অভিযান অব্যাহত আছে। আটক মাদক ব্যবসায়ীদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *