ফেঞ্চুগঞ্জে স্কুল ছাত্রকে যৌন নির্যাতন, নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: ফেঞ্চুগঞ্জের ভেলকোনা গ্রামের স্কুল ছাত্রকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান নাজিমের বিরুদ্ধে ফুসে উঠছে জনতা। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি চান।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় উঠেছে ধিক্কার প্রতিবাদের। এমন জঘন্য ঘটনার বিচার দাবি করেছে আপামর জনতা।

প্রবাসী কমিউনিটি লিডার আব্দুল কাদির জয়নাল বলে- অভিযুক্ত নাজিম এতটাই বিকৃত যে এলাকার ছোটছোট বাচ্চারা স্কুল মাদ্রাসায় যেতে ভয় পায়। অভিযুক্তের অতীতেও এরকম ঘটনা আছে লোকজন মান সম্মানের ভয়ে চেপে যেত এবার মানুষ মুখ খুলেছে তার শাস্তি নিশ্চিত করতে হবে।

শুধু যৌন নির্যাতন নয় চুরির দায়ে মামলাও আছে অভিযুক্ত নাজিমের উপর।

অভিযুক্ত নাজিমের কুকর্মের ঘটনা নতুন নয়। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন সহ সামাজিক আন্দোলন গড়ে তুলবে স্থানীয় যুব সমাজ।

প্রসঙ্গতঃ গত ১০ফেব্রুয়ারি রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে মিজানুর রহমান নাজিম (৪০) ভিকটিমকে যৌন নির্যাতন করে। এ ব্যাপারে ভিকটিম বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *