জামায়াত নিয়ে প্রশ্নে ক্ষেপলেন ড. কামাল

নিউজ ডেস্ক:: জামায়াতে ইসলামী নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

শুক্রবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বিরক্তি প্রকাশ করেন।

ড. কামাল বলেন, স্বাধীনতার স্বপ্নকে সামনে রেখে যারা এর আদর্শ ও স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের বিরুদ্ধে কাজ করছেন, লোভ-লালসা নিয়ে লুটপাট করছেন, তাদের হাত থেকে দেশকে মুক্ত করব।

এর পর সাংবাদিকরা যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামীর প্রসঙ্গে ড. কামালকে তার অবস্থান স্পষ্ট করতে বলেন।

তখন তিনি সাংবাদিকদের উল্টো প্রশ্ন করেন-‘বেহুদা কথা বলো, কত পয়সা পেয়েছ-এ প্রশ্ন করতে? কার কাছ থেকে পয়সা পেয়েছ? পয়সা পেয়ে শহীদ মিনারে এসে শহীদদের অশ্রদ্ধা করো? শহীদদের কথা চিন্তা করো! কোন চ্যানেল থেকে এসেছ? চিনে রাখব। চুপ করো… চুপ করো! খামোশ! অসহ্য!’

এ সময় ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের ড. রেজা কিবরিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *