দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:: জাতিসংঘের ৭৩তম অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি অবতরণ করে।

এসময় মন্ত্রিপরিষদের সদস্য, সরকারি, সামরিক-বেসামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এর আগে স্থানীয় সময় শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটে বাংলাদেশ প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান যুক্তরাষ্ট্রের জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেয়।

বিমানটি সময় রবিবার সকাল সোয়া ৭টার দিকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী। তিনি এখানে কয়েক ঘণ্টা যাত্রাবিরতির পর সন্ধ্যায় দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেন। এছাড়াও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন তিনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *